খেলা

উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

খেলা ডেস্ক

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কুইটোয় কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে উড়িয়ে এই প্রতিযোগিতায় টানা পঞ্চম ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিল। এর আগে টানা চারবার ফাইনাল উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।

এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জেতায় একটু ছন্দপতন হয়েছিল ব্রাজিলের। এখন দলটির অপেক্ষা নবম শিরোপা ঘরে তোলার। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।


এবারের ফাইনাল অবশ্য আগের আসরের ফাইনালকেই যেন মনে করিয়ে দিচ্ছে। ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল–কলম্বিয়া। ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।


ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। আধা ঘণ্টা পেরোনোর আগে ৩ গোল এগিয়ে গিয়ে ম্যাচ একরকম শেষও করে দেয় প্রতিযোগিতার সফলতম দলটি।


বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও দুই গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা