সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ডিপসিক নিষিদ্ধ করল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান।

আরও পড়ুন : লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

শুক্রবার (৩১ জানুয়ারি) তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেই সঙ্গে যেসব স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

প্রঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে, কারণ তারা দাবি করেছে, তাদের আর-১ মডেলটি তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে। যেখানে অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। ডিপসিক এত কমে চ্যাটবট তৈরি করার পর এই খাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া চ্যাটবটের ওপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল, সেটিও প্রশ্নের মুখে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা