সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নোবেলের জন্য মনোনীত হলেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছে।

আরও পড়ুন : ভারতে অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেফতার

স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইউ) পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন গ্রিমস।

গ্রিমস বলেছেন, “বাক স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং ইলন মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার টিম নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুন : কানাডা-মেক্সিকোর পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্সের স্বত্ত্বাধিকারী ইলন মাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক, যেটি একসময় টুইটার নামে পরিচিত ছিল। ২০২৩ সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি।

গত ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে বলেছিলেন যে ‘বাক স্বাধীনতা’র বিস্তার ও সুরক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার মাস্কের প্রাপ্য। তিনি বলেছিলেন, “মাস্ক যেন আগামী বছর শান্তিতে নোবেল জয় করতে পারেন, সেজন্য নোবেল কমিটির কাছে আমি প্রস্তাব পাঠাব।”

গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিলো নরওয়ের নোবেল কমিটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্পের তাণ্ডব, নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা