সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এই বাংলাদেশিদের।

আরও পড়ুন : প্রতি মাসে সেনা হারাচ্ছে ইউক্রেন

কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা শুক্রবার বলেছেন, “গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।”

বৈভব সাক্সেনা জানান, “অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি।”

আরও পড়ুন : কানাডা-মেক্সিকোর পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

ইতোমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা