সংগৃহীত ছবি
সারাদেশ

রাস্তা ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ 

কিশোরগঞ্জ প্রতিনিধি : অবৈধ মাটিকাটা বন্ধ কর, পরিবেশ ও রাস্তা বাঁচাও্য়ঁড়ঃ স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত দরবারপুর এলাকায় অবৈধ মাটির ট্রাক ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মাটিভর্তি ট্রাক আটক করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী।

আরও পড়ুন: আগুনে পুড়ে শিশুর মৃত্যু

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় দরবারপুর বাজার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, দরবারপুর গ্রামের মোঃ আবু রায়হান, শাহজাহান, মাসুক মিয়া, দিনু সরকার, আজিজুল হক, আবু খালেদ ও মো: সামছুদ্দিন প্রমুখ।

তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসরদের যোগসাজশে গড়ে উঠেছে মাটি কাটার শক্তিশালী সিন্ডিকেট। প্রতিদিন ৩ টি ভেকু মেশিন দিয়ে কৌয়া বিল থেকে নান্দলা মেইন রোড পর্যন্ত ২০/২৫টি মাটির লরি ট্রাক চলাচল করে, তাতে ধ্বংস হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, ধুলোবালি ও বেপরোয়া ট্রাক চলাচলের জন্য স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না আমাদের সন্তানরা। প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর সমাধান না করবে ততক্ষণ আমরা ট্রাক ছাড়বো না। যদি যেতে হয় আমাদের উপর দিয়ে যেতে হবে।

এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া জানান, আমি মাটির ট্রাক আটক ও এলাকাবাসীর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োাজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা