সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৬৫ জন পুরুষ (৬১.১%) এবং ৪২৩ জন মহিলা (৩৮.৯ %) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১৬ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা