সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: নতুন বছরের শুরুতে সারাদেশে বাড়ছে শীত। এরই সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি অনেকে মারা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: দেশে এইচএমপিভি রোগী শনাক্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১১ জন, ঢাকা উত্তর সিটিতে ৬ জন, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭৬ জন পুরুষ (৫৯.৭%) এবং ২৫৪ জন মহিলা (৪০.৩%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জন। এর মধ্যে ৪ জন পুরুষ (৮০%) এবং ১ জন মহিলা (২০%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩১৪ জন।

আরও পড়ুন: দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৭ জন (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা