সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: নতুন বছরের শুরুতে সারাদেশে বাড়ছে শীত। এরই সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি অনেকে মারা যাচ্ছে। এ সময় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন।

সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ৬৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ (৫৮.৮%) এবং ১৪৭ জন মহিলা (৪১.২%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জন। এর মধ্যে ২ জন পুরুষ (৬৬.৭%) এবং ১ জন মহিলা (৩৩.৩%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৬৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা