সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: সারাদেশে তীব্র শীতের সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। এ সময় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০১,২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৮৮৬ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,৩২৮ জন মহিলা (৩৬.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জন। এর মধ্যে ২৮১ জন পুরুষ (৪৮.৯%) এবং ২৯৪ জন মহিলা (৫১.১%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০০,০৪০ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৮৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,২৫৪ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৭৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,৪০৬ জন, রাজশাহী বিভাগে ৩,৮৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৬২ জন, রংপুর বিভাগে ১,৫০৯ জন, বরিশাল বিভাগে ৮,৮০১ জন, খুলনা বিভাগে ৯,৯৮৮ জন এবং সিলেট বিভাগে ৩৩৮ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা