সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত ৬৬

মাহিদুল হোসেন সানি: নতুন বছরের শুরু থেকেই সারাদেশে কমছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ সময় সময় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন।

রোববার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে২ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ১৬৭ জন পুরুষ (৫৮.২%) এবং ১২০ জন মহিলা (৪১.৮%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৭৭ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা