ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সাদা পোশাকের এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তবে এমন ম্যাচকেও গুরুত্বহীন ভাবে দেখছেন না টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। তার মতে টেস্ট ক্রিকেট দেশকে প্রতিনিধিত্ব করার সেরা ফরম্যাট।

আরও পড়ুন : টিভি চ্যানেল আনছে বিসিবি

আজ (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা মাঠে সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান হাথুরুসিংহে।

এই সময় তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান, আপনি এখনও কিন্তু দেশের হয়ে খেলছেন। এটা কতদিন আগে এসেছে? দুই, তিন বা চার বছর আগে। এর আগে দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখে বেড়ে উঠেছেন। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সে ভুল জায়গায় আছে।’

আরও পড়ুন : ১০০ টাকায় মিলবে টেস্টের টিকিট

টেস্ট ক্রিকেটের গুরুত্ব প্রসঙ্গে এই লঙ্কান কোচ বলেন, ‘আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে আমি এভাবেই দেখি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। বিষয়টাকে আমি এভাবেই দেখছি।’

হাথুরু আরো বলেন, ‘সবমিলিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করেন ক্রিকেট খেলাটা সবার ওপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার পারফরম্যান্স ও মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না, যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে গর্বিত হতে চান।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা