ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছোট সংস্করণের ক্রিকেটে নিজেকে আরও বেশি জড়াবেন, এ উদ্দেশ্যকে সামনে রেখেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন : এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় ৬ বছরের হলেও মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। নিয়েছেন ৪টি উইকেট। এই ফরম্যাটে যে তিনি খুব বেশিদিন টিকবেন, সে সম্ভাবনা নেই। যার ফলে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কান এই স্পিনার।

এমনিতেই গত দুই বছর শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য নন তিনি। যে কয়টি ম্যাচ খেলেছেন, সেখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তবে বল হাতে উইকেট নিতে না পারলেও ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে।

আরও পড়ুন : পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে নেইমার!

তবে, কিছুদিন আগে থেকে শ্রীলঙ্কার বেশ কিছু সিরিজের আগে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে হয়েছে হাসারাঙ্গাকে। কিন্তু অনুশীলনে অংশ নিলেও শেষ পর্যন্ত তাকে টেস্ট দলের অন্তর্ভূক্ত করা হয়নি। অথচ, ট্রেনিং ক্যাম্পে অংশ নেয়ার কারণে বেশ কিছু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাকে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘হাসারাঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন, কারণ তিনি ছোট সংস্করণের ক্রিকেটে নিজের ক্যারিয়ারকে লম্বা করতে চান।’

আরও পড়ুন : চাকরি ছাড়লেন দেবব্রত

অবসরের সিদ্ধান্ত নেয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেন হাসারাঙ্গা। বোর্ডও তার মধ্যে টেস্ট ক্রিকেটারের সম্ভাবনা খুঁজে পায়নি। এ কারণে, হাসারাঙ্গার সিদ্ধান্ত মেনে নেয় তারা।

৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। নিয়েছেন ১০২ উইকেট। সেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ৪৮টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লঙ্কান এই লেগস্পিনার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা