সংগৃহীত
খেলা

চাকরি ছাড়লেন দেবব্রত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি ও কো-অর্ডিনেটরের পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেবব্রত পাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আরও পড়ুন: পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে নেইমার!

ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের দায়িত্ব থেকে সরে এসেছেন দেবব্রত। জানা যায় সেই পত্রে তিনি ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি। পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

সম্প্রতি সরকার বিরোধী মিছিল ও সমাবেশে ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের ব্যানারে অংশ নেন তিনি। বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়তে পারেন বলে তিনি পদত্যাগ করেন বলে মনে করা হচ্ছে।

দেশের ঘরোয়া লিগে ১৪টি ১ম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন দেবব্রত। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ২৭টি ১ম শ্রেণি, ৬০টি লিস্ট ‘এ’ ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা