ছবি-সংগৃহীত
খেলা
চ্যাম্পিয়ন আল-নাসর

সৌদিতে রোনালদো ম্যাজিক

স্পোর্টস ডেস্ক : আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আরও একবার নিজের জাত চেনালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোড়া গোল করে তার ক্লাব আল-নাসরকে দিলেন প্রথমবার এই লিগ জয়ের স্বাদ। তাও আবার ৯ জনের দল নিয়ে। এর মাধ্যমে সিআরসেভেন যেন প্রমাণ দিলেন এখনই ফুরিয়ে যাননি তিনি।

আরও পড়ুন : রোনাল্ডোর গোলে ইতিহাস আল নাসরের

শনিবার (১২ আগস্ট) রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আল নাসর।

এদিন আল হিলালের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত আল-নাসর। সাদিও মানে, সেকো ফোফানা ও মার্সলো ব্রোজোভিচের সব প্রয়াস রুখে দেন ৬ ফুট ২ ইঞ্চির গোলিকপার মহম্মদ আল-ওয়েস। কাতার বিশ্বকাপে সৌদি আরব ২-১ গোলে হারিয়ে দিয়েছিল মেসির আর্জেন্টিনাকে। এই আলওয়েসই ছিলেন সেই জয়ের নায়ক। ১৫টি শট রুখে দিয়েছিল তার বিশ্বস্ত হাত। তার সেই সাহসিকতায় প্রথমার্ধ থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যে ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। ফ্লায়িং হেডে অসাধারণ গোল করার পর উদযাপনটাও করেন খানিকটা রোনালদোকে ব্যঙ্গ করে। কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে রোনালদোর স্টাইলে সেলিব্রেশন করেন। রোনালদো কিছুটা দূর থেকে সবটা হজম করেছেন।

আরও পড়ুন : মেসিতে উড়ছে মায়ামি

আচমকা লাল কার্ড পেয়ে ৭১ মিনিটে আল নাসর ১০ জনের দলে পরিণত হয়। ডিফেন্ডার আল আমরি লাল কার্ড পেয়ে বসেন। তবে সেই শোককেই যেন শক্তিতে রূপান্তরিত করে আল নাসর। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে ম্যালকমকে উত্তরটা দিয়ে দেন রোনালদো। দলকে ১-১ গোলে সমতায়ও ফেরান।

উদযাপনের সময় মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন, সমালোচকরা ‘মুখটা বন্ধ রাখ’। এই গোলের পরেই আল নাসরের আরেক ডিফেন্ডার নাওয়াফ বুসাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে নয় জনের দলে পরিণত রোনালদো বাহিনী।

কিন্তু তাতেও যেন বিন্দুমাত্র দমে যাননি সিআর সেভেন। আরও ভয়ংকর আকার ধারণ করে তাদের আক্রমণভাগ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ক্রসবারের রিবাউন্ড থেকে একেবারে 'বাঘের' মতো ঝাঁপিয়ে গোল করেন রোনালদো। ১১৫ মিনিট পর্যন্ত রোনালদো মাঠে থেকে জয় নিশ্চিত করেই আসেন।

প্রসঙ্গত, আল হিলালকে এশিয়ার সেরা ক্লাব বললেও অত্যুক্তি হবে না। কারণ গতবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলেছিল দলটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা