সংগৃহীত
খেলা

আয়ের তথ্য নিয়ে কোহলির মন্তব্য

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সকল বিষয়ের আপডেট জানানোর চেষ্টা করেন। সেই সূত্র ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি টাকা পান বলে এমন খবর বেরোলে, এ তথ্য মানতে নারাজ সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন: মাহমুদউল্লাহ ছাড়াই দল ঘোষণা

ইনস্টাগ্রামের শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুসারে, প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে কোহলির আয় প্রায় পৌনে ১২ কোটি রুপি।

সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি আয়কারী ২৫ জনের মধ্যে তিনি ১ মাত্র ভারতীয়। এছাড়া তালিকায় ১০০ জনের মধ্যে কেবল ২ জন ক্রিকেটার। কোহলি ছাড়া অন্যজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স।

সারা বিশ্বে ইনস্টাগ্রাম থেকে আয় করা ব্যক্তিদের লিস্টে কোহলি আছেন ১৪তম স্থানে। পোস্টপ্রতি প্রায় ৩২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার যা (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৫ কোটি টাকার বেশি) আয় করে সবার উপরে আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন: মেসিতে উড়ছে মায়ামি

পোস্টপ্রতি প্রায় ২৫ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার আয় নিয়ে (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি) লিওনেল মেসি ২ আছেন। তালিকার ৩ ও ৪ যুক্তরাষ্ট্রের সেলেনা গোমেজ ও কাইলি জেনার। তাদের ১ জন সংগীতশিল্পী, অন্যজন মিডিয়ার ব্যক্তি ও ব্যবসায়ী।

পোস্টপ্রতি ১৪তম সর্বোচ্চ আয় করা কোহলি বাংলাদেশি মুদ্রায় পান প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকারও বেশি। ভারতীয় এই ব্যাটার তারকা প্রায়ই নিজের একাউন্টে ‘অফ-ফিল্ড’ জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।

গতকাল সামাজিক মাধ্যমে তার আয়ের বিষয়ে দেওয়া তথ্যটি ছড়িয়ে পড়ে। যা দেখে পরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লেখেন, ‘যখন আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী, আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে সেটা সত্যি নয়।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা