সংগৃহীত
খেলা

রোনালদোর হ্যাটট্রিকে নাসরের জয়

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে আবাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

হ্যাটট্রিকের দিনে দুটি গোলেও সহায়তা করেছেন সিআর সেভেন। এটি প্রো লিগের চলতি মৌসুমে তার তৃতীয় হ্যাটট্রিক। এতে প্রো লিগে ২৯ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার (২ এপ্রিল) প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সূচনা করেন রোনালদো।

আরও পড়ুন : হারের পথে বাংলাদেশ

এরপর ম্যাচের ২১তম মিনিটে তার চোখধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান বাড়ায় নাসের। পরে ৪২তম মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন সিআর সেভেন।

এ ছাড়া নাসরের হয়ে জোড়া গোলে করেন আব্দুল আজিজ সাউদ আল আলিওয়া। একবার করে লক্ষ্যভেদ করেন- সাদিও মানে, আব্দুল মাজিদ আল-সুলাইহিম ও আব্দুর রহমান গারিব।

আরও পড়ুন : অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা

এদিকে আল ওখদুদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সৌদি পো-লিগে শীর্ষস্থান মজবুত করেছে আল-হিলাল। দলের পক্ষে একটি করে গোল করেন সালেহ আল-সেহরি, ম্যালকম ও সালেম আল দাওসারি। এতে ২৬ ম্যাচে ৭৪ পয়েন্ট হিলালের। আর ৬২ পয়েন্ট নাসরের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা