ছবি-সংগৃহীত
খেলা

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী ইমার্জিং এশিয়া কাপে মালয়েশিয়াকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

আরও পড়ুন : ট্যাক্টরে পরাজিত বাবর ও শান্ত

সোমবার (১২ জুন) হংকংয়ের মংককে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া থেমেছে ৮ উইকেটে ৫১ রানে।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে বড় বিপদেই পড়েছিল লাল সবুজ জার্সিধারীরা। ৩৬ রানে ৩টি আর ৯১ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল দল। তবে মুর্শিদা খাতুন হাল ধরেন। ৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়েই ৬ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। শেষদিকে স্বর্ণা আক্তার ১৪ বলে করেন ২০।

আরও পড়ুন : ১০০ টাকায় মিলবে টেস্টের টিকিট

লক্ষ্য তাড়ায় নেমে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া ব্যাটাররা। লক্ষ্য তাড়ায় নেমে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া ব্যাটাররা। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ওপেনার ওয়ান জুলিয়াকে ফেরান পেসার মারুফা আক্তার। এরপর আরেক ওপেনার ইয়াসরিনা ইয়াকপকে (৫) ফেরান রাবেয়া খান। ১১ রানে ২ উইকেট হারানো মালয়েশিয়া আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি।

ইনিংসের ১২তম ওভারে পৌঁছে তারা তুলতে পারেন মাত্র ২৯ রান, সেটাও ৫টি উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫১ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

আরও পড়ুন : হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

লেগস্পিনার রাবেয়া খান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট ভাগাভাগি করেছেন মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার আর সুলতানা খাতুন।

আগামী ১৪ জুন একই ভেন্যুতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা