ছবি-সংগৃহীত
খেলা

হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : সব শঙ্কা কাটিয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তাদের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতের পরিবর্তে সহযোগী আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন : ঢাকায় আফগান ক্রিকেট দল

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এই তথ্য জানিয়েছে।

পিটিআই জানায়, পাকিস্তানের দেওয়া প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানেরও একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

আরও পড়ুন : সাফের দল ঘোষণা, নেই এলিটা

আগামী মঙ্গলবার (১৩ জুন) এই বিষয়ে এসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এর ফলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তান যে জটিলতার মুখোমুখি হতো তারও একটা সমাধান পাওয়া গেছে।

একই সঙ্গে চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বাধাও অনেকটা দুর হলো। এর আগে তারা এশিয়া কাপ অন্য কোনো দেশে কিংবা তাদের ছাড়াই অনুষ্ঠিত হলে, বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা