ছবি-সংগৃহীত
খেলা

সাফের দল ঘোষণা, নেই এলিটা

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই দলে জায়গা হয়নি আলোচিত ফরোয়ার্ড এলিটা কিংসলের।

আরও পড়ুন : সৌদি মুসলিম দেশ তাই এসেছি

শুক্রবার (৯ জুন) সংবাদ সম্মেলনে সাফের চূড়ান্ত দল দেন কোচ।

গত মার্চে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। ঘরোয়া ফুটবলের চলমান লিগে দেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯ গোল এলিটার। কোচ তাকে হ্যাভিয়ের সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচ রাখার পর সাফ ক্যাম্পেও ডেকেছিলেন। কিন্তু চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বাদ দিয়েছেন আবাহনীর এই ফরোয়ার্ডকে।

এদিকে আজ গভীর রাতে দল নিয়ে কম্বোডিয়া যাবেন কোচ। সেখানে ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। পরের দিন দল চলে যাবে ভারতের বেঙ্গালুরুতে।

আরও পড়ুন : রেসলার আয়রন শেখ আর নেই

আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। ‌'এ' গ্রুপের দলগুলো হচ্ছে ভারত, কুয়েত, পাকিস্তান ও নেপাল।

সাফে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল :

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম সোহেল।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ইশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদি হাসান।

মিডফিল্ডার: সোহেল রানা-১, মজিবুর রহমান জনি, সোহেল রানা-২, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা