ছবি : সংগৃহিত
খেলা
সাফ চ্যাম্পিয়নশিপ

লেবাননকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। লেবাননকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৩তম বারের মতো ফাইনালে নাম লেখায় ব্লু টাইগাররা।

আরও পড়ুন: মার্টিনেজের সফরে নিরব ঢাকা

শনিবার (১ জুলাই) রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল পায়নি কোনো দলই। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙেনি অচলবস্থা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। ভারত সেই পরীক্ষায় অবশ্য দারুণভাবে উতরে যায়।

ভারতের নাম্বার ওয়ান গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে কৃতিত্ব দিতে হবে। তিনি লেবাননের হাসান মাতুকের নেওয়া প্রথম শটটিই রুখে দেন দারুণ দক্ষতায়।

আরও পড়ুন: থেমে গেলো বাংলাদেশের স্বপ্নযাত্রা

এরপর লেবাননের শৌর ওয়ালিদ ও মোহাম্মদ ওমর সাদেক গোল করলেও খলিল বদর চতুর্থ শটটি বারের উপর দিয়ে মেরে বসেন এবং ভারতের জয় নিশ্চিত হয়।

টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেশ সিং ও উদান্ত সিং পর পর চার শট জালে জড়িয়ে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ফাইনাল নিশ্চিত করেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও কুয়েত।

আরও পড়ুন: ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ

প্রথম সেমিফাইনালে কুয়েতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে অতিরিক্ত সময়ে (১০৫+২) গোল হজম করে ১-০ ব্যবধানে হার মানে বাংলাদেশ।

এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে আমন্ত্রিত দল হিসেবে লেবানন ও কুয়েত অংশগ্রহণ করে। প্রথমবার অংশ নিয়েই কুয়েত ফাইনালে উঠলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা সেমিফাইনাল থেকেই লেবাননকে বিদায় নিতে হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা