ছবি-সংগৃহীত
খেলা

রেসলার আয়রন শেখ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : প্রো রেসলিং কিংবদন্তি আয়রন শেখ মারা গেছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই রেসলারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। ওয়ার্ল্ড রেসলিং এন্টারনেইটমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক এ তারকার মৃত্যুর খবর তার নিজস্ব টুইটার পেজ থেকেই প্রকাশ করা হয়েছে।

বুধবার (৭ জুন) মৃত্যুর ঘোষণা দিয়ে আয়রন শেখের টুইটার পেজে বলা হয়েছে, ‘আজ, ভারাক্রান্ত মন নিয়ে সত্যিকারের একজন কিংবদন্তিকে বিদায় জানাতে আমরা একত্রিত হয়েছি। প্রাণবন্ত এবং একজন আইকনিক ব্যক্তিত্ব যিনি বিশ্বের পেশাদার রেসলিংয়ে অসামান্য অবদান রেখে গেছেন।’

রেসলিং দুনিয়ায় আয়রন শেখ নামে পরিচিত হলেও তার আসল নাম হোসেন খসরু আলী ভাজিরি। তার জন্ম হয়েছিল ইরানে। নিজ মাতৃভূমিতেই রেসলিং শুরু করেন তিনি। আয়রন শেখ আশির দশকে যুক্তরাষ্ট্রে ব্যাপক খ্যাতি লাভ করেন।

তাকে রেসলিংয়ের ‘অন্যতম সেরা ভিলেন’ হিসেবে দেখা হতো। তিনি বিখ্যাত ছিলেন ‘বাঁকানো জুতা পরার জন্য, মুখ চেপে ধরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং যুক্তরাষ্ট্র বিদ্বেষী মনোভাবের জন্য।’

হলিউড অভিনেতা এবং প্রাক্তন রেসলার ডোয়াইন জনসনের বাবাও একজন পেশাদার রেসলার ছিলেন। ডোয়াইন তাদের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু আয়রন শেখের সাথে তার শৈশবকালের দিনগুলিকে স্মরণ করেন।

আয়রন শেখ ১৯৮৩ সালে তৎকালীন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে মাত্র এক মাস পর হাক হোগানের কাছে চ্যাম্পিয়নের বেল্ট হারিয়েছিলেন তিনি। এছাড়া আয়রন শেখ আরব পুরুষদের মাথায় দেওয়ার বিশেষ পোশাক কেফিয়েহ পরে রেসলিংয়ের মঞ্চে উপস্থিত হতেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা