ছবি-সংগৃহীত
খেলা

১৭ জনকে সালাউদ্দিনের আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি/সংস্থাকে সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে আইনি নোটিশ দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন : আইসিসির মাস সেরার মনোনয়নে শান্ত

বেশ কয়েক বছর ধরেই নানা নেতিবাচক কারণে সমালোচনায় বাফুফে এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সেই সমস্ত সমালোচনার মধ্যে কিছু সমালোচনায় অপ্রকৃত তথ্য ও মনগড়া বক্তব্য প্রদানের দাবি করেছেন দেশের ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।

ব্যারিস্টার সুমন ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রায়ই সমালোচনা করেন। তাই আইনজীবী আজমালুল হোসেন কিউসির করা লিগ্যাল নোটিশে অন্যতম ব্যক্তি ব্যারিস্টার সুমন। এই আইনজীবী ছাড়াও বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও এই আইনী নোটিশের আওতায় এনেছেন সালাউদ্দিন। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদান করা সংবাদকর্মীদেরও আইনী নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।

আরও পড়ুন : আফগান সিরিজের ভেন্যু ও সময়সূচি

তবে সালাউদ্দিনের এই আইনি নোটিশ প্রদান নিয়েও প্রশ্ন উঠছে। আজমালুল হোসেন কেসি ফিফা থেকে নিষিদ্ধ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের হয়ে মামলা লড়ছেন। সোহাগের মামলা লড়া আইনজীবী দিয়েই সালাউদ্দিন লিগ্যাল নোটিশ দিয়েছেন। এর মাধ্যমে সোহাগের আইনী পদক্ষেপ ইস্যুতে সালাউদ্দিনের সম্পৃক্ত থাকার বিষয়টি আরো অনেক স্পষ্ট হয়েয়ে বলে ধারণা ফুটবলসংশ্লিষ্ট অনেকের।

আরও পড়ুন : ১০ মিনিটেই মেসিদের টিকিট শেষ!

আইনি নোটিশ গ্রহীতাদের আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল দশটার মধ্যে উত্তর প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উত্তর প্রদান না করলে পরবর্তী পর্যায়ে আইনী পদক্ষেপের কথাও বলা হয়েছে লিগ্যাল নোটিশে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা