ছবি-সংগৃহীত
খেলা

আইসিসির মাস সেরার মনোনয়নে শান্ত

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে অভিষেকের পর থেকে বড় একটি সময় রান না পাওয়ায় ব্যাপক ট্রলের শিকার হন নাজমুল হোসেন শান্ত। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দারুন ছন্দে আছেন এই ব্যাটার। শেষ কয়েকটি সিরিজে ধারাবাহিক ভাবে রান করেছেন তিনি। অবশেষে ভালো পারফর্মের পুরষ্কার পেতে যাচ্ছেন শান্ত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন তিনি।

আরও পড়ুন : আফগান সিরিজের ভেন্যু ও সময়সূচি

মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়।

শান্তর সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল‌্যান্ডের ব‌্যাটসম‌্যান হ্যারি টেক্টর। আর নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু, হারশিথা মাধাবি ও থাইল‌্যান্ডের থিপচাতা পুত্তাওয়াং।

গত মাসে দুর্দান্ত খেলেছেন শান্ত। এই সময়টায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের তিনটি ম্যাচেই অবদান রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।

আরও পড়ুন : ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। সেই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন : টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

এই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। আর তাই প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ‌্যে সাকিব ও মুশফিক দুইবার করে এবং লিটন একবার করে মাস সেরা ক্রিকেটার মনোনয়নে জায়গা পেয়েছিলেন। এর মধ‌্যে সাকিব ও মুশফিক একবার করে সেরা ক্রিকেটার নির্বাচিতও হয়েছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা