সংগৃহিত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি

কাল মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম মরমী গীতিকবি মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পরিষদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ড. ইউনূসের কাছে টাস্ক ফোর্স প্রতিবেদন হস্তান্তর

বাঙালি ভাববাদী সাহিত্য রচয়িতাগণের মধ্যে মনোমোহন দত্ত অন্যতম। মাত্র ৩১-৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে রচনা করেছেন কয়েকশ ভাব ও ভক্তিসঙ্গীত। তার রচিত বাণীগুলো নিবিড় ও গভীর অভিনিবেশ সহযোগে পাঠ করলে যে কোনো পাঠকই বিস্মিত হতে বাধ্য হবেন। তিনি সর্বধর্ম সম্মিলনীর পুরোধাপুরুষ। মহর্ষি মনোমোহন দত্ত (১৮৭৭-১৯০৯) এক গানে লিখেছেন : কোরান পুরান আদি বাইবেল কি বেদ/সবে ফুকারিয়া কয় তারা অবিচ্ছেদ।

তিনি বলেছেন, সকল ধর্মের মর্মবাণী আসলে এক ও অভিন্ন। প্রয়াণের শতবর্ষ পরেও তিনি উজ্জ্বল, জ্যোতির্ময় এবং ভক্তকূলের ভালোবাসায় সিঞ্চিত। তার রচিত বাণীসমূহ আজ অক্ষয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাতমোড়া আশ্রমের অধ্যক্ষ স্বাধী শঙ্করী দত্ত। সভাপতিত্ব করবেন অদ্বৈতমল্ল বর্মণ স্মৃতি পরিষদের সভাপতি কবি ড. শাহ্ মোহাম্মদ সানাউল হক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা