সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সুপ্রিয়া দেবী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র গুপ্ত’র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (২৬ জানুয়ারি) ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সুভাষ ভৌমিক’র প্রয়াণ

ঘটনাবলি

১৫০০ - ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন।

১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান।

১৫৬৫ - বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।

১৬৯৯ - কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।

১৭৮৮ - গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।

১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ - ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।
১৯৫০- ভারতের সংবিধান কার্যকর হয়।
রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
পশ্চিমবঙ্গ , আসাম , বিহার , ওড়িশা রাজ্য গঠিত হয়।

১৯৫২ - ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

১৯৫২ - মিশরের কালো শনিবার রায়োট: রাজধানী কায়রের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেয়া হয়।ব্রিটিশ নাগরিক ও মিশরীয় ধনী ব্যাক্তিত্বের উপর আক্রমণ করা হয়।

১৯৬১ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

১৯৬৫ - হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।

১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।

১৯৮৬ - ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

১৯৯১ - সোমালিয়ার ক্ষমতা হতে সাইদ বারিকে অপসারণ; আলি মাহাদির জয়লাভ।

২০০১ - ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

২০০৪ - রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত’র জন্ম

জন্ম

১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।

১৮৫০ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী

১৮৭৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৮৮৪ - এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৮৯০ - গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক।

১৯১১ - পলিকার্প কুশ, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯১৮ - নিকালোই চসেস্কু, রুমানীয় নেতা।

১৯২৬ - জন লোগি বেয়ার্ড প্রকাশ্যে টেলিভিশনের কার্যকারিতা প্রদর্শন করেন।

১৯৪৮ - মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপির মহাসচিব,বাংলাদেশ

১৯৬৩ – হোসে মরিনহো, পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক ও সাবেক ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: শিবনারায়ণ রায়’র প্রয়াণ

মৃত্যু

১৮২৩ - এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক, গুটি বসন্তের টিকার আবিষ্কারক।

২০১৪ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।

২০১৫ - আর কে লক্ষ্মণ নামে পরিচিত রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট।

২০১৬ - সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর।

২০১৮ - সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

সুপ্রিয়া দেবী (সুপ্রিয়া চৌধুরী, ৮ জানুয়ারি ১৯৩৩ - ২৬ জানুয়ারি ২০১৮) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি ঋত্বিক ঘটকের বাংলা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা (১৯৬০) তে নীতার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত । তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কার এবং বিএফজেএ পুরস্কারে ভূষিত হন। ২০১১ সালে, তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গ-বিভূষণ পেয়েছিলেন । ২০১৪ সালে, তিনি বিনোদন শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা