সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

লিওনিদাস’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর’র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (২৪ জানুয়ারি) ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মমতাজউদদীন আহমদ’র জন্ম

ঘটনাবলি :

১৩২৮ - ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।

১৪৫৮ - প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫৫৬ - চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।

১৮৩৯ - চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।

১৮৪৮ - জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।

১৮৫৭ - ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১৯০৮ - ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।

১৯২৭ - তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।

১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।

১৯৫০ - আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।
ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৫২ - বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।

১৯৬৯ - পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।

১৯৭৪ - সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৭৯ - ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৮৪ - অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।

১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।

১৯৮৮ - চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।

আরও পড়ুন: শিবনারায়ণ রায়’র প্রয়াণ

জন্ম

৭৬ - হাদ্রিয়ান, রোমান সম্রাট।

১৭০৫ - ফারিনেলি, ইতালিয়ান অভিনেতা ও গায়ক।

১৭১২ - দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার রাজা।

১৭৭৬ - ই.টি.এ হফমান, জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার।

১৮২৬ - জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার।

১৮৭৭ - ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।

১৮৮৮ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।
ভিচকি বাউম, অস্ট্রিয় লেখক।

১৯০৯ - অ্যান টড, ইংরেজ অভিনেত্রী।

১৯১৩ - আমেরিকান সুরকার নরমান দেললো জইও।

১৯১৭ - আর্নেস্ট বোর্গনাইন, মার্কিন অভিনেতা।

১৯৩০ - মাহমুদ ফার্শিয়ান, ইরানি বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।

১৯৪০ - জোয়াকিম গাউক, জার্মান রাজনীতিবিদ ও ১১তম রাষ্ট্রপতি।

১৯৪১ - ড্যান শেচতম্যান, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৪২ - ইউসেবিও, প্রাক্তন পর্তুগীজ ফুটবলার।

১৯৪৫ - সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪৭- মিশিও কাকু, আমেরিকান পদার্থ বিজ্ঞানী।
টোস্টাও, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯৫০ - দানিয়েল ওতোই, ফরাসি অভিনেতা।

১৯৭০ - নিল জনসন, সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৮৪ - রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৮৭ - লুইস সুয়ারেজ, উরুগুয়ের ফুটবল।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত’র জন্ম

মৃত্যু

১৫৯৫ - অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ।

১৮৭১ - ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

১৯৬৫ - সাহিত্যে নোবেলজয়ী উইন্‌স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।

১৯৬৫ - সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক।

১৯৬৬ - হোমি জাহাঙ্গীর ভাভা প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী।

১৯৮০ - ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার।

১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।

১৯৯৪ - ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে।

২০০৪ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

লিওনিদাস ডা সিলভা (সেপ্টেম্বর ৬, ১৯১৩, রিও ডি জেনিরো - জানুয়ারি ২৪, ২০০৪, সাও পাওলো) একজন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯৩৮ সালের বিশ্বকাপ ফুটবলে তিনি ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন।তিনি আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার সকল ধরনের ফুটবল ম্যাচে সর্বোচ্চ ৮ টি গোল করেন।

২০০৬ - পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।

২০১১ - ভীমসেন জোশী ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী।

২০১৪ - ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয়।

২০১৫ - বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ।

২০২২ - প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা