সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ঈশ্বরচন্দ্র গুপ্ত’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সুভাষ ভৌমিক’র প্রয়াণ

ঘটনাবলি :

১৫৫৬ - চীনের সানসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

১৫৭০ - স্কটল্যান্ডের অন্তবর্তীকালীন শাসন আর্ল অব মোর খুন হন।

১৯১৩ - তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।

১৯১৯ - মুসোলিনি ইতালির ফ্যাসিবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

১৯২০ - ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।

১৯২২ - কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।

১৯৪৩ - ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।

১৯৫০ - নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা হয়।

১৯৬৪ - ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে।

১৯৬৭ - সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৬৮ - নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক।

১৯৭৯ - ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।

১৯৮৯ - সোভিয়েত তাজাখস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ - এল সালভেদরের সংসদ গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করে বিল পাস করে।

১৯৯৬ - ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।

১৯৯৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্ট্যাট নিযুক্ত হন।

২০০১ - বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।

২০০২ - পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত’র জন্ম

জন্ম :

১৭১৯ - ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন।

১৭৫২ - ইতালিয়ান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক মুযিও ক্লেমেন্টি।

১৭৮৩ - ফরাসী ওপন্যাসিক স্তাঁদাল।

১৮২৩ - প্যারীচরণ সরকার, একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।

১৮৬২ - ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।

১৮৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস।

১৮৯১ - ইতালীয় মার্কসবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি।

১৮৯১ - ভারতের বাঙালি গণিতজ্ঞ অমিয়চরণ ব্যানার্জি।

১৮৯৪ - ভারতের বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।

১৮৯৭ - নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।

১৮৯৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া।

১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস।

১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি. এলিওন।

১৯২১ - অর্থনীতির মহিলা অধ্যাপিকা অমিতা দত্ত।

১৯২৯ - নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি।

১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট।

১৯৩৪ - বরুণ সেনগুপ্ত, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কলকাতার বাংলা দৈনিক “বর্তমান” এর প্রতিষ্ঠাতা।

১৯৪২ - রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৯৪৭ - মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।

১৯৫০ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন।

১৯৫২ - ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৬৪ - গায়ানার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও।

১৯৭১ - এডাম প্যারোরে, নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।

১৯৭৭ - কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।

১৯৮৪ - আর্‌ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: শিবনারায়ণ রায়’র প্রয়াণ

মৃত্যু :

১০০২ - রোমান সম্রাট তৃতীয় অটো।

১৮০৬ - ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট(ছোট পিট)।

১৮৫৯ - কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২-২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তিনি বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগৎ মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামেও পরিচিত ছিলেন।

১৯০৯ - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।

১৯৪৪ - রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।

১৯৫৬ - হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা।

১৯৭৬ - আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন।

১৯৮৩ - ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক।

১৯৮৯ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।

২০০৩ - আমেরিকান অভিনেত্রী ও গায়ক নিল কার্টার।

২০১২ - অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।

২০১৫ - সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

‘শ্যোন অ্যারেস্ট’ স্থগিতাদেশে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলা ছাড়া কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা