ছবি: সান নিউজ
সারাদেশ

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবর রহমান। মোনাজাতে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদান স্মরণ করে জাতির জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এইচ. এম. শহিদুল ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস. এম. সাইফুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক বাবু শিব সজল যিশু ঢালী, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক আব্দুর রহিমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা