সংগৃহীত ছবি
খেলা

এবার পাকিস্তানের ‘উদার’ প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে গিয়ে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে নাটকীয়তা অব্যাহত রয়েছে। রোহিত-কোহলিদের দেশকে রাজি করাতে চেষ্টার কমতিও রাখছে না আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি

পিসিবির এক সূত্রে জানা গেছে, ভারত যদি ‍নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পাকিস্তানে থাকতে না চায়, এক্ষেত্রেই মূলত তাদের নিজ দেশ থেকে ভ্রমণ করে খেলতে যাওয়ার পথ খোলা রাখতে চায় পিসিবি। এক্ষেত্রে বাবর-রিজওয়ানদের বোর্ডের প্রস্তাব– দিল্লি অথবা চন্ডিগড়ে যেন ভারত ক্যাম্প করে। সেখান থেকে সহজে চার্টার্ড ফ্লাইটে করে লাহোরে গিয়ে খেলতে পারবে ভারত।

পিটিআই বলেন, পিসিবি মৌখিকভাবে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে যেন ভারতীয় দলের ক্যাম্প দিল্লি কিংবা চণ্ডিগড়/মোহালিতে করে। এরপর সেখান থেকে চার্টার্ড ফ্লাইটে তারা লাহোরে ম্যাচ খেলতে যেতে পারবে। তবে বিষয়টি নিয়ে লিখিত কোনো প্রক্রিয়ায় যায়নি বোর্ডটি। সূত্র জানিয়েছে, ‘ভারত যাতে পাকিস্তানে গিয়ে খেলতে পারে সেটি নিশ্চিত করতে দুই দেশের উর্ধ্বতনদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুন: হাথুরুসিংহে বরখাস্ত

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় দলের লজিস্টিক্যাল সুবিধার জন্য পিসিবি তাদের ম্যাচগুলো দেশটির সীমান্ত থেকে নিকটবর্তী লাহোরে ম্যাচ রেখেছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী– চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের মাটিতে ভারত সর্বশেষ সিরিজ খেলেছে ২০০৮ সালে। তবে ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। তবে পরে সেটি স্থগিত হয়ে যায়। এরপর দেশ দুটির রাজনৈতিক সম্পর্ক ক্রমেই বৈরি হওয়ায় বন্ধ হয়ে যায় দ্বিপাক্ষিক সিরিজ। শেষমেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে গড়ালে ১৯৯৬ সালের পর দেশটিতে ফিরবে আইসিসির কোনো ইভেন্ট।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা