ছবি-সংগৃহীত
খেলা

লিড বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া। ভারত রীতিমত কোণঠাসা অবস্থায়।

আরও পড়ুন: সাফের দল ঘোষণা, নেই এলিটা

তৃতীয় দিনের খেলা শেষে এরই মধ্যে ২৯৬ রানের লিড নিয়েছে অজিরা। হাতে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য শুরুতে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) আর উসমান খাজা (১৩)।

স্টিভেন স্মিথ দেখেশুনে খেলছিলেন। তবে ৩৪ রান করে জাদেজার শিকার হয়ে ফিরতে হয় তাকে। শেষ বিকেলে দারুণ ফিরতি ক্যাচে ট্রাভিস হেডের (১৪) উইকেটও তুলে নেন জাদেজা। তবে অস্ট্রেলিয়ার লিড বেশ বড় হয়ে গেছে এরইমধ্যে।

আরও পড়ুন: সৌদি মুসলিম দেশ তাই এসেছি

এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহানে ২৯ আর শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। ভরত দিনের শুরুতেই আউট হয়ে যান সেই ৫ রানেই।

তবে প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দেন প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরা আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ভালো সঙ্গ দেন। এ জুটিতে ভর করেই ফলোঅন এড়ায় ভারত। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে অলআউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে থাকে ভারত।

তারা অবশ্য ১৫২ রানেই ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে রাহানে আর শার্দুল গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রাহানে। কিন্তু ৮৯ রানে কামিন্সের শিকার হন তিনি। ১২৯ বলের ইনিংসে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

আরও পড়ুন: রেসলার আয়রন শেখ আর নেই

রাহানে আউট হওয়ার পরই আসলে ভারতের লড়াই করার শেষ আশাটা শেষ হয়ে যায়। শার্দুল ফেরেন ফিফটি (৫১) করে। ৬৯.৪ ওভারে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

অসি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ক্যামেরুন গ্রিন নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৬৯ ও ৪৪ ওভারে ১২৩/৪ (লাবুশেন ৪১*, স্মিথ ৩৪; জাদেজা ২/২৫, উমেশ ১/২১)

ভারত ১ম ইনিংস: ৬৯.৪ ওভারে ২৯৬ (রাহানে ৮৯, শার্দূল ৫১, জাদেজা ৪৮; কামিন্স ৩/৮৩, গ্রিন ২/৪৪, বোল্যান্ড ২/৫৯)

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা