ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের জন্যই থাকছে আর্থিক পুরস্কার।

আরও পড়ুন : ফুটবল ছাড়ার ঘোষণা স্বপ্নার

শুক্রবার (২৬ মে) ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট ৩৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি ৭৩ লাখ টাকা) প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

এবারের আসরে অংশ নিয়েছে ৯টি টেস্ট খেলুড়ে দল। আসরটি শেষ হওয়ার পথে। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ভারত।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১৬ লাখ ডলার, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৮ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৫৮ লাখ টাকা)।

আরও পড়ুন : সাকিবের ব্যাটিং-বোলিং মিস করব

টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে তিন লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।

এছাড়া নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) পাচ্ছে সমান ১ লাখ ডলার করে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭ লাখ টাকা পাচ্ছেন সাকিব-তামিম-মুশফিক-মুমিনুলরা।

২০২১ সালের ৪ অগাস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩-র খেলা শুরু হয়েছিল। মোট ৯টি দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলে। পয়েন্টের ভিত্তিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া (১৫২ পয়েন্ট) ও ভারত (১২৭ পয়েন্ট)।

আরও পড়ুন : আইসিসিকে চিঠি দেবে বিসিবি

প্রসঙ্গত, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান প্রতিযোগিতা। এটি ২০১৯ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত ও নিউ জিল্যান্ড। ফাইনালে কোহলি-রোহিতদের হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় উইলিয়ামসন-বোল্টরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা