ছবি-সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ সূচি

আইসিসিকে চিঠি দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সূচি এখনও সূচি প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে চরম বিরক্ত অংশগ্রহণকারী দেশগুলো। এমন বড় আসরকে ঘিরে দলগুলো পরিকল্পনা করে মূলত সূচি দেখেই। যে কারণে দ্রুত সূচি প্রকাশ করতে এবার আইসিসিকে চিঠি পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : আরও এক ধাপ এগোল মুম্বাই

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দেশের একটি টিভি চ্যানেলকে এমন তথ্যই জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, 'ধর্মশালায় যদি খেলা থাকে তাহলে মনে হয় একটু শীত থাকবে। আবার যদি চেন্নাইতে খেলা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। যোগাযোগ করা যেতে পারে (সূচির ব্যাপারে)। আমরা এটা জানতে চাইতেই পারি। এটা দোষের কিছু নেই। কেউ এর মধ্যে যোগাযোগ করেছে কিনা আমি জানি না। যদি না হয়ে হয়ে থাকে তাহলে আমরা যোগাযোগ করতে পারি। বলতে পারি, আমাদের ভেন্যু কোথায় হবে সেটা জানাও।'

এদিকে বাংলাদেশের মৌসুম হিসেব করলে এখন বর্ষার মৌসুম। যে কারণে বিশ্বকাপের আগে ক্যাম্প করতে হলে বেশ চিন্তা-ভাবনা করেই ভেন্যু ঠিক করতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে চট্টগ্রাম, বগুড়া বা ঢাকায়ও ক্যাম্প করার কথা ভাবনায় রয়েছে বিসিবি কর্তাদের।

আরও পড়ুন : পিসিবির প্রস্তাবে রাজি ভারত!

এ নিয়ে বিসিবির এই কর্তা বলছিলেন, 'আমার মনে হয় বিশ্বকাপের ক্যাম্প ভারতে করা বেশ কঠিন। সিলেটে যদি করি, সেটা বর্ষার মৌসুম। সিলেটে করা যদি কঠিন হয় তাহলে অন্য কোথাও দেখব। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম আছে, নাহলে বগুড়া আছে, ঢাকা আছে। সেটার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।'

এরআগে সূচি তৈরিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি জানান, সূচি চূড়ান্ত না হওয়ায় দল নিয়ে পরিকল্পনা সাজাতে পারছেন না। ফলে হতাশা বাড়ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা