ক্রিস্টিয়ানো রোনালদো
খেলা

বিশ্বের শীর্ষ ৫ লিগের মধ্যে থাকবে সৌদি

স্পোর্টস ডেস্ক: আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগকে দেখছেন বলে জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

আরও পড়ুন: ভিয়েতনামে শীর্ষে ফাহাদ

মঙ্গলবার আল-শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে রোনালদোর দুর্দান্ত গোলে ম্যাচ জিতে নেয় আল-নাসর। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী তারকা এসএসসি টিভিকে বললেন, ‘আমরা এখন অনেক ভালো। সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে।’

তিনি আরও বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’

লিগের উন্নতির জন্য সৌদি আরবের বেশ পরিকল্পনার কথা আগেই আঁচ করা গিয়েছিল। বিশেষত, আল-হিলালে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের মতো তারকা ফুটবলারদের ভেড়ানোর মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করতে চায় দেশটি। এছাড়া পিএসজিতে থাকা সার্জিও রামোস এবং রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের জন্যও লিগটির আগ্রহের কথা শোনা গিয়েছিল।

আরও পড়ুন: মেয়েদের ডিপিএল শুরু বৃহস্পতিবার

জানুয়ারিতে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কিতভাবে সম্পর্ক ছিন্ন করে আল-নাসরে নাম লেখান, অনেকেই তাতে চমকে উঠেছিলেন। তবে তার পারিশ্রমিক আনু্ষ্ঠানিকভাবে কখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অঙ্কটি ২২ কোটি ডলারের বেশি। যা সত্যি হলে সিআরসেভেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

তবে রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসর তেমন সুবিধাজনক অবস্থানে নেই লিগটিতে। ইতোমধ্যে সৌদি লিগ ও কিংস কাপ থেকে বিদায় হয়েছে তাদের। সৌদি প্রো লিগে চলতি মৌসুমে আর দুটি ম্যাচ বাকি তাদের সামনে। কিন্তু দুইয়ে থাকা নাসর নম্বর ওয়ান আল-ইত্তিহাদের চেয়ে এখনও ৩ পয়েন্টে পিছিয়ে আছে।

উল্লেখ্য, ক্লাব ফুটবলে তিনটি লিগের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ ও জুভেন্তাসের জার্সিতে ইতালিয়ান লিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন ইংলিশ লিগ। যেখানে অনেক সাফল্যে তিনি রাঙিয়েছেন নিজেকে, উপহার দিয়েছেন অনেক স্মরণীয় মুহূর্ত। চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবের অখ্যাত ক্লাব আল-নাসরে পাড়ি জমান। যে লিগ সম্পর্কে ফুটবলবিশ্বেরও ধারণা ছিল সামান্য। তবে আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগকে দেখছেন বলে জানিয়েছেন রোনালদো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা