ছবি: সংগৃহীত
খেলা

আরও এক ধাপ এগোল মুম্বাই

স্পোর্টস ডেস্ক: লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রোহিত শর্মারা।

আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে ফাইনালে চেন্নাই

বুধবার (২৪ মে) রাতে এলিমিনেটর ম্যাচে মুম্বাই ৮১ রানের বড় ব্যবধানে হারায় লক্ষ্ণৌকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে-তে ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব জুটি এগিয়ে নেয় দলকে। তারা দুজন তৃতীয় উইকেটে ৩৮ বলে ৬৬ রান যোগ করে। ১০৪ রানের মাথায় সূর্য ৩৩ রান করে ও ১০৫ রানের মাথায় ফেরেন গ্রিন। এরপর তিলক ভার্মার ২২ বলে করা ২৬ ও নেহাল ওয়াদেরা ১২ বলে ২৩ রান করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় ১৮২ রানের সংগ্রহ দাড় করায়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে লক্ষ্ণৌও ২ উইকেট হারায়। এরপর মার্কাস স্টয়েনিস ও ক্রুনাল পান্ডিয়া জুটি স্বপ্ন দেখাতে শুরু করেন লক্ষ্ণৌকে। এই জুটি ভাঙার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬.৩ ওভারেই অলআউট হয়ে যায় লক্ষ্ণৌ।

অপরদিকে, ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আগামীকাল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বাই। রোববার রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা