সংগৃহীত ছবি
সারাদেশ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আদিল হোসেন তপু,ভোলা প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বালক/বালিাকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ভোলা সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭ টি উপজেলা ও ভোলা পৌরসভা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন: ড. ইউনূস-ডিপি ওয়ার্ল্ড গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

ভোলা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট অংশ নেয় ভোলা সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা। ফাইনালে ভোলা সদর উপজেলার সাব্বিরের জোড়া গোলে ২-০ গোলের ব্যবধানে চরফ্যাশন উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। মেয়েদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ভোলা সদর উপজেলাকে পরাজিত করে ভোলা পৌরসভা বালিকা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন: বিডিআরের ১৬৮ সদস্য কারামুক্ত

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলম। এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তাঁলহা তালুকদার বাঁধন প্রমুখ। জেলার ৭ উপজেলার ১৪টি এবং ভোলা পৌরসভার ২টি মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করেন।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রূহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়। এ সময় পুরস্কার বিতরন শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

আরও পড়ুন: ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন

এসময় বক্তরা বলেন,খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটো গঠনে ভুমিকা রাখে। জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুন সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের ক্রীড়ামোদী একটা সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা