সংগৃহীত ছবি
জাতীয়

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক: আজ পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন জানিয়েছেন, রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। শুক্রবার যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সে অনুযায়ী শুক্রবার এবারের বইমেলার শেষ দিন হবে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ

তিনি বলেন, এবারের বইমেলার আয়োজনসহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য।

তিনি আরও বলেন, বইমেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়। এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা। লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য, বইমেলাকে শুধু বইমেলা নামেই আমরা ডাকি না। আমরা বলি মিলনমেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা