ছবি : সংগৃহিত
খেলা
আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’

ট্যাক্টরে পরাজিত বাবর ও শান্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসা আইরিশ ক্রিকেটার হ্যারি ট্যাক্টর আইসিসির মে মাসের সেরা তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। তালিকায় থাকা নাজমুল হোসেন শান্ত ও বাবর আজমকে পেছনে ফেলেছেন তিনি।

আরও পড়ুন: ১০০ টাকায় মিলবে টেস্টের টিকিট

আয়ারল্যান্ডের আগামীর তারকা হওয়ার পথে ক্রমাগত নিজের ছাপ রাখে চলছেন ট্যাক্টর। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৭ চার ও ১০ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন তিনি।

যদিও শান্তর অসাধারণ সেঞ্চুরির পর তা বিফলে যায়। তৃতীয় ম্যাচে ৪৫ রানের ইনিংস খেললেও কোনো কাজে আসেনি। ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে দল হারলেও ডানহাতি এই ব্যাটার আইসিসি মাসসেরা নির্বাচিত হলেন।

অপরদিকে, ট্যাক্টরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল শান্তকে। গত মাসে দুর্দান্ত খেলেছেন টাইগার এই ব্যাটার। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এই টপ অর্ডার ব্যাটার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই অবদান রেখেছিলেন।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

তিনি প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। সেই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

নাজমুল হোসেন শান্ত তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন। ব্যাট হাতে তিনি ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন। গুরুত্বপূর্ণ সময়ে তার নেওয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পায় বাংলাদেশ।

সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। আর তাই প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নেন এই ব্যাটার।

আরও পড়ুন: পিঠের ব্যাথায় ভুগছেন তামিম

অপরদিকে, দুর্দান্ত ধারাবাহিক পাকিস্তানি অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম মে মাসে তিনটি ওয়ানডে খেলে একটি ফিফটি এবং এক সেঞ্চুরি করেছেন। তাতেই তিনি মাসসেরা হওয়ার দৌড়ে ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা