ছবি-সংগৃহীত
খেলা

১০০ টাকায় মিলবে টেস্টের টিকিট

ক্রীড়া প্রতিবেদক : অগামী ১৪ জুন থেকে শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট সিরিজ। দৈনিক ১০০ টাকা দিয়েই দেখা যাবে এই টেস্ট ম্যাচ।

আরও পড়ুন : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আজ (রোববার) বিকেলে টিকিটের মূল্য নির্ধারণ করে তা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হোম অব ক্রিকেটের পূর্ব দিকের সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। এছাড়া উত্তর ও দক্ষিণ দিকের স্ট্যান্ড এর টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। ক্লাব হাউজ মিলবে ৩০০ টাকায়। ভিআইপি ৫০০ টাকা আর গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা।

আরও পড়ুন : পিঠের ব্যাথায় ভুগছেন তামিম

আগামী পরশু ১৩ জুন মানে টেস্ট শুরুর আগের দিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এছাড়া খেলার দিনও সেখানে টিকিট মিলবে।

এছাড়া অনলাইনেও টিকিট ক্রয় করা যাবে। ম‌্যাচের আগের দিন টিকিট নিশ্চিত করে সেদিন বা ম‌্যাচের দিন সকালেও টিকিট সংগ্রহ করা যাবে বুথ থেকে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে (https://ticket.tigercricket.com.bd/registration)।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা