সংগৃহীত ছবি
খেলা

ভারত সিরিজে নেই পেসার শরিফুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেস বোলিং ইউনিটে লম্বা সময় ধরেই নেতৃত্ব দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। কিন্তু সেই শরিফুলকেই রাখা হলো না ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।

আরও পড়ুন: ইকুয়েডরকে হারাল ব্রাজিল

এমন অবস্থায় পেসার শরিফুলের না থাকাটাই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ১৬ জনের সদস্যের তালিকায় পেসার শরিফুলের বদলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। শরিফুলের না থাকা অনেক প্রশ্নের জন্ম দিলেও দলে তার জায়গা না হওয়ার মূল কারণ পাকিস্তান সিরিজে হওয়া সেই ইনজুরি।

পাকিস্তান সিরিজে ২য় টেস্টের আগে গ্রোয়েন ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। সাধারণত এমন ইনজুরিতে ১০ দিনের মাঝে সেরে ওঠার নজির থাকলেও শরিফুলের ক্ষেত্রে সময় দরকার খানিকটা বেশি। এমনকি মিরপুরের অনুশীলনে শরিফুল লম্বা স্পেলে বোলিং করার ক্ষেত্রেও কিছুটা ব্যাথা অনুভব করছেন এমন গুঞ্জনও আছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন সুজন

১৬ সদস্যের দলে পেসার শরিফুলের বদলে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক হান্নান সরকারের বলেন, ভারতের বোলিং লাইনআপের বিপরীতে বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী করার জন্যই বাড়তি ব্যাটার হিসেবে স্কোয়াডে এসেছেন জাকের আলী অনিক। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ খেলে ফেলা জাকের এবারই প্রথম ডাক পেলেন টেস্ট স্কোয়াডে।

ভারতের বিপক্ষে এই সিরিজে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদসহ ৪ পেসার নিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। স্পিনার হিসেবে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ ছাড়াও নাইম হাসান এবং তাইজুল ইসলাম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা