ছবি-সংগৃহীত
খেলা

দেশে ফিরেই উইকেট দেখলেন হাথুরু

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট নিয়ে চলছে নানা আলোচনা। উইকেট পেস বান্ধব হবে নাকি স্পিন বান্ধব? কারণ প্রতিপক্ষ দলে আছে রশিদ-মুজিবদের মত স্পিনার। তাইতো উইকেট নিয়ে বাড়তি ভাবনা বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের। গতকাল (শনিবার) রাতে ঢাকায় ফেরেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফিরেই তিনিও উইকেট দেখাকেই সবার আগে প্রধান্য দিলেন।

আরও পড়ুন : সেরা তিনে থেকেও সন্তুষ্ট নন তামিম

আজ রোববার সকাল ১১ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেই উইকেট দেখা নিয়ে ব্যাস্ত সময় কাটান টাইগার মাস্টারমাইন্ড। অথচ বাংলাদেশ দলের অনুশীলন সূচি দুপুর ২টা থেকে। ৩ ঘন্টা আগে মাঠে এসে যেন নিবেদনের শতভাগটা দেখালেন এই কোচ।

মাঠে এসেই হাথুরুসিংহে ছুটে যান মিরপুরের সেন্টার উইকেটে। সেখানে প্রধান পিচ কিউরেটের গামিনি ডি সিলভার সাথে দেখেছেন উইকেট, আলোচনা চলেছে বেশ কিছুক্ষণ। এরপর তাকে কথা বলতে দেখা যায় ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে।

আরও পড়ুন : লঙ্কানদের উড়িয়ে দিল আফগানিস্তান

মিরপুরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মার্চে, এরপর এখানে হয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হয়। যেটিও শেষ হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে। পিচ এবং মাঠ ঠিক করার জন্য গামিনি বেশ কিছুদিন হাতে সময় পেয়েছেন। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে উইকেট নিয়ে যে ম্যানেজম্যান্ট বেশ সাবধানি তা হাথুরুসিংহের আজকের কার্যক্রম দেখেই স্পষ্ট।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প সপ্তাহ খানেক আগে শুরু হলেও প্রধান কোচ ছিলেন ছুটিতে। সহকারি নিক পোথাসের অধীনে এতোদিন চলে ক্যাম্প। আজ দুপুর ২টা থেকে আবার পুরোদমে শুরু হবে অনুশীলন। যদিও এখনো টেস্টের স্কোয়াড ঘোষণা হয়নি, এটিও আজ-কালকের মধ্যে হতে পারে।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ‘চ্যাম্পিয়ন’

দুই ধাপে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ধাপে আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে রশিদ-মুজিবরা। এরপর ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা