ফাইল ছবি
খেলা

পিএসজিতে আজই মেসির শেষ ম্যাচ?

স্পোর্টস ডেস্ক: পিএসজি থেকে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির বিদায়ী নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা রয়েই গেল। এখন প্রশ্ন থেকেই যায় যে, শনিবারের ক্লেরমন্তের ম্যাচটিই কি পিএসজির হয়ে মেসির শেষ ম্যাচ? নাকি বাড়ছে চুক্তির মেয়াদ।

আরও পড়ুন: পিএসজি কি ছাড়ছে মেসিকে?

পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের গত বৃহস্পতিবার (১ জুন) সরাসরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, শনিবার ক্লেরমন্তের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটিই হবে পিএসজির হয়ে মেসির শেষ ম্যাচ। কিন্তু গ্যালতিয়েরের ঐ ঘোষণার কয়েক ঘণ্টা পরই পিএসজির এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কোচ গ্যালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। দুই পক্ষ নাকি এখনো চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছে।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ও রয়টার্সের সঙ্গে সুর মিলিয়ে দাবি করেছে, পিএসজি এখনো চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছে। মেসির বর্তমান চুক্তির শর্তে আরো এক বছর মেয়াদ বাড়ানোর শর্ত জুড়ে দেওয়া ছিল।

আরও পড়ুন: আবাহনী রানার্স-আপ, রেলিগেশনে আজমপুর

তবে রয়টার্স ও ‘টিওয়াইসি স্পোর্টসের’ দুটো দাবিকেই তেমন জোরালো মনে হচ্ছে না। কোচ গ্যালতিয়েরও ‘ভুল’ করার জন্য দুঃখ প্রকাশ করে কোনো বিবৃতি দেননি। যদি ঘোষণাটা সত্যিই ভুলবশতঃ হতো, তাহলে, নিশ্চিতভাবেই ক্লাব পিএসজির পক্ষে বিবৃতি আসত।

যদি সত্যিই মেসির শেষ ম্যাচ হয়, তাহলে পার্ক দ্য প্রিন্সেসের গ্যালারির পরিবেশটা আজ কেমন থাকবে? গ্যালারিতে মেসি-বিরোধী স্লোগান? নাকি অতীতের সব রাগ-ক্ষোভ ভুলে বিদায়বেলায় মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মানবিকতার পরিচয় দেবেন পিএসজির সমর্থকরা? গ্যালতিয়েরের অবশ্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে রেখেছেন মেসির বিদায়টা ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার, ‘আশা করি শেষ ম্যাচটিতে সে (মেসি) উষ্ণ অভ্যর্থনাই পাবে।’

ক্যারিয়ারজুড়ে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি কখনোই হতে হয়নি, পিএসজিতে এসে সেই অভিজ্ঞতাই বরণ করতে হয়েছে লিওনেল মেসিকে। দল এবং নিজের বাজে দিনে নিজ দলের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে। তাও এক-দুই বার নয়, দুই বছরে পার্ক দ্য প্রিন্সেসে এই অচেনা তিক্ততার মুখোমুখি মেসিকে হতে হয়েছে অনেকবার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা