ছবি-সংগৃহীত
খেলা

আবাহনী রানার্স-আপ, রেলিগেশনে আজমপুর

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) আজ শেখ জামালকে হারিয়ে এবারের আসরে ঢাকা আবাহনী রানার্স-আপ হয়েছে। প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন দলটি এ নিয়ে টানা চার আসরে ব্যর্থ হলো।

আরও পড়ুন : শেষ টেস্টে টাইগারদের দুর্দান্ত ড্র

শুক্রবার (২ জুন) কুমিল্লায় নিজেদের ১৮তম ম্যাচে আবাহনী ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে রানার্সআপ হওয়া নিশ্চিত করে। দলটি ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লিগের বাকি দুই ম্যাচ হারলেও দ্বিতীয় পজিশনে কোনো প্রভাব পড়বে না।

আগের রাউন্ডে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার পর প্রিমিয়ার লিগের আকর্ষণ বলতে ছিল রানার্সআপ দেখা। শুক্রবার সেটাও শেষ হয়ে গেলো। লিগের বাকি ম্যাচগুলো এখন কেবলই স্থান নির্ধারণীর।

এদিন ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আবাহনী। ২৩ মিনিটে এলিটা কিংসলের গোলে লীড নেয় আবাহনী। প্রথমার্ধের ইনজুরি সময়ে নাইজেরিয়ান এমেকার গোলে স্কোরলাইন ২-০ হয়।

আরও পড়ুন : পিএসজি কি ছাড়ছে মেসিকে?

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবার গোল করে আবাহনী। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্দ্রেসের ৪৮তম মিনিটের গোলে ব্যবধান ৩-০ হয়। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

এছাড়া চলমান রাউন্ডের প্রথম দিনে একটি অবনমন নিশ্চিত হয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে আজমপুর উত্তরা এফসির। ফলে প্রিমিয়ার লিগে অবনমিত হওয়ার পথে রয়েছে দলটি।

মৌসুমের ১৭ ম্যাচে আজমপুরের পয়েন্ট ৫। বাকি তিন ম্যাচ জিতলেও রেলিগেশন এড়ানো সম্ভব নয় এই দলটির। শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ‘চ্যাম্পিয়ন’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী এবারের লিগ থেকে দু’টি দল অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগ খেলবে। স্বাধীনতার সঙ্গী কারা হবে এজন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক রাউন্ড।

মুক্তিযোদ্ধা সংসদ ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম, চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট এবং রহমতগঞ্জ ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা 

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

ব্যাংক খাতে সংকট, সামনে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দ...

প্রায় দুই বছর পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু 

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা