বিনোদন

ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি!

সান নিউজ ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। এমন একটি সংবাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন শবনম বুবলী। কিন্তু শাকিব খান ২৪ নভেম্বর ‘প্রথম আলো’য় প্রকাশিত এক সংবাদে ‘কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

এই প্রসঙ্গে এতদিন চুপ ছিলেন শাকিব। এবার মুখ খুললেন। শাকিব জানালেন, বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল উপহার দেননি তিনি।

সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার (শাকিব খান) কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। স্বাভাবিকভাবেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করেন এর মধ্য দিয়ে হয়তো বুবলী-শাকিব খানের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।

বুবলী ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেছিলেন এই নায়িকা।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সেই স্ট্যাটাস যখন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের দৃষ্টিগোচর হয় তখন তিনি তা নিজের টাইম লাইনে শেয়ার করে ক্যাপশনে লেখেন— ‘কী যে মজা’। এবং এর আগে জুড়ে দেন দশটি হাসির ইমোজি।

অর্থাৎ বিষয়টিতে যে কোথাও ফাঁক রয়েছে ইঙ্গিতে অপু সেকথা কারো নাম উল্লেখ না করে জানিয়ে দেন। এরপর এ নিয়ে বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। আর তাতেই বিষয়টি আলোচনায় উঠে আসে। সেই আলোচনা নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। তিনি একটি গণমাধ্যমে বলেন, ‘সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি।’

আরও পড়ুন: জানুয়ারিতে গ্যাস সংকট কাটবে

‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’ যোগ করেন ঢালিউডের এই সুপার স্টার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা