বিনোদন

৪০০ কোটির ক্লাবে কানতারা

সান নিউজ ডেস্ক: কন্নড় ভাষার বহুল আলোচিত সিনেমা ‘কানতারা মুক্তির ৫০তম দিন পার করে ফেলেছে । তবে এত দিন পরও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি সোমবার (২১ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।

আরও পড়ুন: কে রক্ষক, কে ভক্ষক

ঋষভ শেঠি নির্মিত এ সিনেমা আজ (২২ নভেম্বর) মুক্তির ৫৩তম দিন অতিক্রম করতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে। ভারতীয় পাঠকপ্রিয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে।

কর্ণাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘কানতারা’ দ্বিতীয়, যার আয় ১৬৬.৫০ কোটি রুপি! ‘কেজিএফ টু’ সিনেমার চেয়ে ৫ কোটি রুপি কম। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে ‘কানতারা’। ভারতের এ রাজ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমাও এটি; যেখানে ৯০ লাখ টিকিট বিক্রি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কানতারা’। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এটি। কন্নড় ভাষায় সাফল্যের পর তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় ডাবিং করার ঘোষণা দেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ অক্টোবর হিন্দি, ১৫ অক্টোবর তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পায় এটি। প্রথমে হিন্দি সংস্করণটি ভারতের ৮০০টির বেশি স্ক্রিনে মুক্তির ঘোষণা করা হয়েছিল; পরে এটি ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পায়।

আরও পড়ুন: দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’র চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা