জাতীয়

দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় জনসভায় অংশ নিতে ও শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দিতে যশোর যাচ্ছেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। দক্ষিণবঙ্গের বহু প্রতীক্ষিত পদ্মা ও কালনা সেতু নির্মাণে তাকে কৃতজ্ঞতা জানাতে প্রস্তুত গোটা দক্ষিণাঞ্চলের মানুষ।

আরও পড়ুন: এবার জার্মানিকে গুড়িয়ে দিল জাপান

প্রধানমন্ত্রী শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দেবেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায়, তাদের প্রত্যাশার পালে লাগবে প্রাপ্তির হাওয়া। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে , ৫০০ শয্যা মেডিকেল কলেজে হাসপাতাল নির্মাণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিককীরণ, ভবদহ জলাবদ্ধতা দূর ও যশোরকে সিটি করপোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর নেতাদের অনেকে ও স্থানীয়রা ।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ। তিনি জানান যশোরে বিএনপির বিশৃঙ্খলার জবাব দেয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে দলকে আরও বেশি সময় দেবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে সব জেলায় সফর করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম জনসভা হবে যশোর স্টেডিয়ামে।

যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে মাঠে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই মাঠে ৫০ বছর পর জনসভায় ভাষণ দেবেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

নৌকার আদলে সেখানে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ। যশোরজুড়ে চলছে সাজসজ্জার কাজ। তৈরি করা হচ্ছে তোরণ, অভ্যর্থনা গেট।

যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ৫ থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি ঘটানোর টার্গেট রয়েছে। জনসভায় যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন।

আরও পড়ুন: ২৩ জেলা পেল নতুন ডিসি

যশোরের সর্বস্তরের মানুষের দাবি, স্বপ্নের পদ্মা সেতু ও কালনায় মধুমতি সেতু চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর ফলে যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটেছে। এ উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে এবং তার মুখে আগামীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা