প্রতীকী ছবি
খেলা

এবার জার্মানিকে গুড়িয়ে দিল জাপান

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল জাপান।

আরও পড়ুন: বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

বুধবার (২৩ নভেম্বর) আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারায় জাপান।

ম্যাচের প্রথমার্ধ ছিল সম্পূর্ণ জার্মানির দখলে। দলটির পক্ষে ইলকায় গুন্ডোয়ান পেনাল্টি থেকে গোল দিয়ে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রাখে জার্মানিকে। এই সময়ে ৮১ শতাংশ বল দখলে রাখে জার্মানির ফুটবলাররা।

আরও পড়ুন: বিএনপির হুংকারে কাজ হবে না

কেবল তাই নয় ১৪টি আক্রমণ সংগঠিত করে তারা। অন্যদিকে প্রথমার্ধে মাত্র একবার আক্রমণে যায় জাপান। সেটিও যথেষ্ট গোছাল ছিল না। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ১১টি আক্রমণ করে জাপান। যেখানে চারটি শটই গোলমুখে রাখে জাপানিজ ফুটবলাররা।

এরমধ্যে ৭৫তম মিনিটে রিতসু দোয়ান এবং তাকুমা আসানো ৮৩তম মিনিটে গোল করে জাপানিজদের এগিয়ে দেয়। ম্যাচের বাকি সময় খুব চেষ্টা করেও জাপানের দুর্গ আর ভাঙতে পারেনি জার্মানির ফুটবলাররা। শেষদিকে একটা ফ্রি কিক পেলেও সেটিও কাজে লাগাতে ব্যর্থ হয় হান্সি ফ্লিকের শিষ্যরা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

আর তাতেই চলতি বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দেয় জাপানিজরা। কাকতালীয় বিষয় হচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরব যেমন ৪ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের আগে, জার্মানি-জাপানের পরিসংখ্যানও ছিল একই। এমনকি সৌদির বিপক্ষে কোনো ম্যাচ না হারা আর্জেন্টিনার ভাগে যেমন ২ জয় ছিল, জাপান-জার্মানির পরিসংখ্যানেও একই চিত্র দেখা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা