সংগৃহীত ছবি
জাতীয়

দেশ আসলেন কাতার নৌ-প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দুই দিনের সরকারি সফরে এসেছেন কাতার নৌ বাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি।

সোমবার (৬ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: বিদেশে বাংলাদেশের প্রচার করতে নির্দেশ

আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাজধানীর বনানীর নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাতার নৌ বাহিনী প্রধান (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি।

এর আগে, কাতার নৌ-প্রধান বনানী নৌ সদর দপ্তরে এসে পৌঁছালে সহকারী নৌ প্রধান (অপারেশনস) তাকে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

এই সাক্ষাৎকালে তিনি নৌ প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় ২ দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ-কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তখন উপস্থিত ছিলেন, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু

এর আগে, কাতার নৌ প্রধানকে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সফরকালে তিনি সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা