সংগৃহীত ছবি
জাতীয়

কায়রোতে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর মিশরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সম্মেলনে যোগ দেয়ার পর তিনি এ ভাষণ দেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে আহ্বান

এ সময় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ তাকে স্বাগত জানান। এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও ।

এর আগে, ১১তম ডি-৮ সম্মেলনের মূল পর্বে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডি-৮ ভুক্ত দেশগুলোর নেতাদের আহবান জানান।

ড. ইউনূস বলেন, আগামী দিনের উৎপাদন ও সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। এতে তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এই ক্ষেত্রে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে জোর দেন ড. ইউনূস। সেই উদ্যোগকে এগিয়ে নিতে ২০২৫ সালে ১ম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা