সংগৃহীত ছবি
জাতীয়

যানজট নিরসনে পরিবর্তন চায় মানুষ

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যানজট নিরসন ও বায়ুদূষণ রোধে দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে আহ্বান

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

ফাওজুল কবির বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনা এবং অসহনীয় যানজট ও বায়ুদূষণ রোধে বর্তমান অর্ন্তবর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলকে এ সংক্রান্ত আইন ও বিধি-বিধান মেনে চলতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি-জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পাশাপাশি যানজটের স্থানগুলো সঠিকভাবে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এবং বলেন, ড্রাইভার ও গাড়ির মালিকদের হয়রানি বন্ধে সচেষ্ট থাকতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে গার্মেন্টসে কর্মবিরতি

মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর...

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ, আ’লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক...

ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনে...

মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত​

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন সংক্রান্ত সঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা