সংগৃহীত ছবি
জাতীয়

লক্কড়ঝক্কড় বাসের খোঁজে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত লাভের আশার ঈদ এলেই দ্রুত সময়ের মধ্যে ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাস মেরামত ও বডি রং করান মালিকরা। ফলে দূরপাল্লার সড়কে অনেক সময় এসব গাড়ি নষ্ট হয়ে যায় এবং এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, সড়কে তৈরি হয় গাড়ির জট।

আরও পড়ুন: এনআইডি সংশোধনের সময়সীমা নির্ধারণ

শনিবার (২২ মার্চ) এমন বাসের খোঁজে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গাবতলী এলাকার ওয়ার্কশপগুলোতে ফিটনেস বিহীন বাস খুঁজছেন।

ওয়ার্কশপগুলো ঘুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল ও পুলিশ সদস্যরা কাজ চলমান থাকা গাড়িগুলোর নম্বর টুকে নেন এবং সঙ্গে সঙ্গেই অনলাইন সিস্টেমে ফিটনেস আছে কিনা সেটা চেক করছেন। ওয়ার্কশপকর্মীদের নির্দেশ দেওয়া হয়, আপনারা আপনাদের প্যাডে লিখিত দেন যেসব গাড়ির ফিটনেস নেই এবং তাড়াহুড়ো করে ঈদের আগে ঠিক করতে চাওয়া হচ্ছে, এইসব গাড়িকে আগামী ১৪ এপ্রিলের আগে কোনো ছাড়পত্র দেওয়া যাবে না। এ ছাড়া এমন গাড়ির ছাড়পত্র যেন আপনাদের ওয়ার্কশপ থেকে দেওয়া না হয়। এসব গাড়ি রাস্তায় বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ঈদুল ফিতরের প্রচুর মানুষ ঢাকা থেকে বাড়ি যাবে এবং বাড়ি থেকে ঈদের পরে আবার ঢাকায় ফেরত আসবে। যেসব গাড়ি লক্কড়ঝক্কড় এবং ফিটনেস নেই এমন কোনো গাড়ি যাতে রাস্তায় না নামতে পারে সেজন্য আমরা গাড়ির ওয়ার্কশপগুলোতে এসে সচেতনতামূলক মোবাইল কোট করছি। আমাদের সঙ্গে পুলিশ সদস্যরা আছেন। আমরা ওয়ার্কশপকর্মীদের বলেছি এ ধরনের কোনো গাড়ি যেন রাস্তায় না নামে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা